বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ১১ দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী রহিম 

নিজস্ব প্রতিবেদক :

গত ১১ দিন ধরে নিখোঁজ রয়েছেন চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকার ব্যবসায়ী মো. রহিম উল্লাহ (৪৫)। নিখোঁজ রহিমের পরিবার তার সন্ধানে পুলিশের দ্বারে দ্বারে ঘুরলেও এখনও তার কোনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় আকবরশাহ ও পাঁচলাইশ থানায় পৃথক সাধারণ ডায়েরি দায়ের করা হয়। তবে পুলিশ তাকে খুঁজে বের করতে কোনো এখনও কোন পদক্ষেপ নিচ্ছে না।

মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন নিখোঁজ রহিম উল্লাহর স্ত্রী ফারজানা রহমানের।

ফারজানা রহমান বলেন, “গত ৯ দিন ধরে আমার স্বামীর কোনো খোঁজ পাচ্ছি না। পুলিশের কাছে গিয়েছি, কিন্তু তাদের তেমন কোনো কার্যকরী পদক্ষেপ দেখছি না। আমি আমার স্বামীকে ফেরত চাই।”

নিখোঁজের স্ত্রী ফারজানা রহমান জানান, মো. রহিম উল্লাহ দীর্ঘ ২০ বছর যাবত আকবর শাহ পাকা রাস্তার মাথা এলাকায় মেসার্স রহিম ডিপার্টমেন্টাল স্টোর পরিচালনা করে আসছেন।

তিনি জানান, গত ৫ মার্চ দুপুর ১২টার দিকে তার সঙ্গে সর্বশেষ কথা হয় ফারজানার। এর পর থেকে রহিম উল্লাহর ব্যবহৃত দুইটি নাম্বার বন্ধ রয়েছে।

ব্যবসায়ী রহিম উল্লাহ’র খোঁজ চেয়ে পরিবারের সংবাদ সম্মেলন

ফারজানা রহমান বলেন, “প্রতিদিন দুপুর ২টা থেকে ৩টার মধ্যে বাসায় খেতে আসেন রহিম উল্লাহ। কখনও না আসলে তিনি আমাকে ফোনে জানিয়ে দেন। কিন্তু ৫ মার্চ দুপুরে তিনি বাসায় আসেননি। আমি তার ব্যবহৃত দুইটি নাম্বারে (রবি ও জিপি) ফোন করলেও নাম্বার দুইটি বন্ধ পাই। এরপর থেকে তিনি বাসায় ফিরেননি।

তিনি বলেন, “আমি তিন সন্তান নিয়ে আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। আমার স্বামীর সন্ধান চাই। আমার স্বামীকে ফেরত চাই৷ সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি তারা যেন আমার স্বামীকে খুঁজে দেন।”

ফারজানা রহমান বলেন, “আমার স্বামীকে ফেরত পেতে আপনাদের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী ও পুলিশের আইজিপির দৃষ্টি আকর্ষণ করছি।”

এ ঘটনায় ৬ মার্চ নগরীর আকবরশাহ থানায় একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজের স্ত্রী ফারজানা রহমান। পরে সর্বশেষ নিখোঁজের স্থান নিশ্চিতের পর নগরীর পাঁচলাইশ থানায় আরও একটি সাধারণ ডায়েরি করেন নিখোঁজের ভাগিনা মোহাম্মদ আরিফুল হক।

এ বিষয়ে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়ালি উদ্দিন আকবর বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত