বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

খালেদা জিয়ার মুক্তির দাবির পদযাত্রায় অংশগ্রহণ করুন : গোলাম আকবর 

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলার উদ্যোগে ১৯ আগস্টের পদযাত্রা সফল করার লক্ষ্যে কাজীর দেউড়ি কাঁচা বাজারসহ বিভিন্ন দোকানে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ কালে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেন, বহুদলীয় গণতন্ত্র, আইনের শাসন ও বাংলাদেশের সার্বিক উন্নয়নে আজীবন সংগ্রাম করেছেন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। অথচ মিথ্যা মামলায় ফরমায়েশি রায়ে তাঁকে বন্দী করে রাখা হয়েছে। শুধু তাই নয়, খুবই অসুস্থ হওয়া সত্ত্বেও তাকে উন্নত চিকিৎসার সুযোগ দিচ্ছে না এই অবৈধ নিশি রাতের সরকার।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকেল ৩টায় লিফলেট বিতরণ কালে তিনি একথা বলেন।

তিনি বলেন, দেশনেত্রীর প্রতি এহেন আচরণে দেশবাসী ক্ষুদ্ধ। তাই এই মুহূর্তে বিএনপি’র নেতা-কর্মী ও জনগণ নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হতে পারে না।তাই এই সরকারকে পদত্যাগে বাধ্য করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে বিএনপি’র পক্ষ থেকে সমগ্র দেশে জেলায় জেলায় পদযাত্রার কর্মসূচি দেয়া হয়েছে । জনাব গোলাম আকবর খোন্দকার নেতা কর্মী ও জনগণকে ১৯ আগস্টের পদযাত্রায় অংশগ্রহণ করার আহ্বান জানান।

লিফলেট বিতরণ কালে ও সমাবেশে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ্ব ছালাহউদ্দিন, নুরুল আমিন, নূর মোহাম্মদ, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরোয়ার আলমগীর,কাজী সালাউদ্দিন, এডঃ আবু তাহের, জসিম উদ্দিন শিকদার,আব্দুল আউয়াল চৌধুরী,ডা: খুরশিদ জামিল চৌধুরী,
অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী,সেলিম চেয়ারম্যান  অধ্যাপক কুতুব উদ্দিন বাহার,আবু আহমেদ হাসনাত,শাহীদুল ইসলাম চৌধুরী, আনোয়ার হোসেন ,জাকির হোসেন,আহসানুল কবির তালুকদার রিপন,আলমগীর ঠাকুর, হাসান মোহাম্মদ জসিম, সরোয়ার উদ্দীন সেলিম,  মুরাদ চৌধুরী,  শফিউল আলম চৌধুরী,  মোঃ এজাহার মিয়া,  এডঃ কে আলম,জাহিদুল আফসার জুয়েল , মনিরুল আলম জনি, আব্দুল ওহাব কবির চেয়ারম্যান, এইচ এম নুরুল হুদা প্রমুখ ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত