বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

মেজর জেনারেল (অবঃ) ইব্রাহিমকে হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি

বিএনপি ৩৫ দলীয় জোটের অন্যতম জোট বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অবঃ ইব্রাহীমকে হাটহাজারীতে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে অবাঞ্চিত ঘোষণা করে।

হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব নূর মোহাম্মদ ও সদস্য সচিব গিয়াস উদ্দিন চেয়ারম্যান সাক্ষরিত বিবৃতিতে হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের পক্ষ থেকে বলা হয় বর্তমান সরকার অবৈধ এবং তার আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে বাংলাদেশ কল্যাণ পার্টি যুক্তফ্রন্ট গঠন করে নির্বাচনে যাওয়ার ঘোষণা দেন, এহেন কর্মকান্ডে হাটহাজারী সাধারণ জনগনের মাঝে ক্ষোভের সঞ্চার হয় এবং এ খবর প্রকাশিত হওয়ার পর হাটহাজারী উপজেলা বিএনপির জনমনে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। মেজর জেনারেল অবঃ ইব্রাহিম শেষ বয়সে এসে স্বেচ্ছাচারিতা, লোভ লালসায় লালায়িত হয়ে অনৈতিক সুযোগ-সুবিধা গ্রহণ করে এমন ঘৃণিত কাজ করেন।

বিবৃতিতে আরো বলা হয় বেইমানি করা উনার মজ্জাগত ও স্বভাবসিদ্ধ ব্যাপার। মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ১৯৯৬ সালে জেনারেল নাসিমের অভ্যুত্থানের পক্ষে ছিলেন এবং তৎকালীন রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাস কর্তৃক মেজর জেনারেল হেলাল মোর্শেদ খানের সাথে বরখাস্ত হন। সেই জেনারেল হেলাল মোর্শেদ খান এখন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের চেয়ারম্যান। ২০১৮ সালে বিএনপি নিজ দলের ১০০ ভাগ যোগ্য প্রার্থীকে মনোনয়ন না দিয়ে মেজর জেনারেল অবঃ ইব্রাহিম এর মতো একজন সিঙ্গেল ম্যানকে, জোটকে সম্মান, দেখিয়ে ধানেরশীষ প্রতীক বরাদ্দ করে এবং বিএনপির সকল ইউনিট তার পক্ষে কাজ করে। কিন্তু তখনো তিনি সে সময়ের মহাজোট প্রার্থীর কাছে আর্থিক সুবিধা নিয়ে নিজেকে আত্মসমর্পণ করেন। মেজর জেনারেল অবঃ ইব্রাহিম এর নির্বাচনে কাজ করতে গিয়ে হাটহাজারী বিএনপি এবং অঙ্গসংগঠনের বহু নেতা কর্মী হামলা মামলা এবং নির্যাতনের শিকার হলেও মেজর জেনারেল অবঃ ইব্রাহিম একবারের জন্যেও কারো খোঁজ খবর নেননি, সহায়তা তো অনেক দূরের কথা। তাই দ্ব্যর্থহীন ভাবে বলা যায় মোনাফেকি এবং বেইমানি উনার মজ্জাগত স্বভাব।

লিখিত বিবৃতিতে আরো বলা হয়, আমরা হাটহাজারী উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা মেজর জেনারেল অবঃ ইব্রাহিমকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। পাশাপাশি তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করলাম। আর যদি হাটহাজারী উপজেলা উপজেলা ও পৌরসভা বিএনপি পরিবারের কেউ মেজর জেনারেল অবঃ ইব্রাহিমকে কোনোভাবে সহযোগিতা করেন বা যোগাযোগ রাখেন তাহলে আমরা তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবো।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত