বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মহেশখালের উপর ব্রীজ নির্মাণ করল চসিক

নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডস্থ সিডিএ আবাসিক এলাকার ৪নং সড়কে মহেশখালের উপর ব্রীজ নির্মাণ করেছে চট্টগ্রাম কর্পোরেশন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী ৭ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এ ব্রীজের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, শহরের প্রান্তিক অঞ্চলে থাকায় ভৌগোলিক কারণে যে কয়েককটি ওয়ার্ড পিছিয়ে আছে তার একটি দক্ষিণ আগ্রাবাদ। একারণে মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর এই প্রান্তিক অঞ্চলের মানুষের ভাগ্যবদলে ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করি। এলাকায় ব্রীজ, সড়ক ও নালা নির্মাণের মাধ্যমে এ এলাকার জলাবদ্ধতা নিরসনে কাজ করছি।

এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র আফরোজা কালাম, কাউন্সিলর মোঃ শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন, আনোয়ার জাহান, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, ঠিকাদার সঞ্জয় ভৌমিক কংকন, সুভাষ মজুমদার সহ এলাকাবাসী।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত