বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

নগরীতে ইয়াবা-ফেন্সিডিলসহ তিন যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের পৃথক দুটি অভিযানে টাইগারপাস ও মধ্যম হালিশহর থেকে নগর গোয়েন্দা পুলিশের হাতে ৫২০ পিস ইয়াবা ও ৭০ পিস ফেন্সিডিলসহ ৩ যুবক আটক।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা ও রাতে পৃথক দুটি অভিযান চালিয়ে একটি সিএনজি অটোরিকশাসহ তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নগর গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের একটি টিম।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ জোন) মির্জা সায়েম মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন যুবককে একটি সিএনজি ও উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে কোতোয়ালি ও হালিশহর থানায় মাদক আইনে মামলা পৃথক দুটি মামলা করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. রোকন, মো. আনোয়ার হোসেন ও মো. জসিম। এদের মধ্যে আনোয়ার হোসেনকে মধ্যম হালিশহর এবং রোকন ও জসিমকে টাইগারপাস এলাকা থেকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত তিনজনই পেশাদার মাদক কারবারি বলে জানিয়েছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত