বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

বোয়ালখালীতে নিউ শেভরন ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

স্টাফ রিপোর্টার: বোয়ালখালীতে ভূয়া রিপোর্টের কারণে নিউ শেভরণ ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা ও এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই) বিকাল ৩টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে ও বোয়ালখালী থানা পুলিশের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়,উপজেলার শাকপুরা চৌমুহনী বাজার এর পূর্ব পাশের আজিজ মার্কেটের দ্বিতীয় তলায় পরিচালিত ডায়াগনস্টিক সেন্টার নিউ শেভরন ডায়াগনস্টিক সেন্টার টি ভুয়া রিপোর্ট দেওয়ায় সিলগালা ও ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী অফিসার আছিয়া খাতুন এর নির্দেশে ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করি। কোর্ট পরিচালনার সময় দেখা যায় ল্যাবটিতে কয়েকটি মেশিন থাকলেও রোগীদের কাছ থেকে স্যাম্পল নিয়ে পরীক্ষা না করেই রিপোর্ট দিয়ে দেয়া হচ্ছে, এজন্য পূর্বেই ডায়াগনস্টিক সেন্টার এর প্যাডে ল্যাব টেকনিশিয়ান ও ডাক্তার এর স্বাক্ষর রাখা হয়। পরে রিপোর্ট বানিয়ে পূর্বেই স্বাক্ষরিত প্যাডে রোগীদের রিপোর্ট দেওয়া হত। রিপোর্ট দেওয়া প্যাডে প্রাপ্ত চিকিৎসক উপরন্তু ডায়াগনস্টিক সেন্টারটিতে কোনো প্রশিক্ষিত ল্যাব টেকনিশিয়ান বা ল্যাব সহকারী পাওয়া যায় নাই। ল্যাব পরিচালনার কাগজপত্র পরীক্ষা করে দেখা যায় সকল কাগজই মেয়াদোত্তীর্ণ।

পরে ডায়াগনস্টিক সেন্টারটি সীলগালা করে বন্ধ করে দেওয়া হয় এবং এর মালিক আবু নইমকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এ ১ (এক) লক্ষ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন ‘গোপন সংবাদের ভিত্তিতে ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালানো হয়, মানুষয়ের জীবন নিয়ে খেলতে দেওয়া হবে না, অভিযান অব্যাহত থাকবে’।

উপজেলা নির্বাহী অফিসার  আছিয়া খাতুন বলেন, জনসাধারণের সুস্থতা এবং কল্যানার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে’।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত