বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

জামালখানের ইউরেকা ভবনে আগুন

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম নগরীর একটি বহুতল ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১২টা৩৫ মিনিটের দিকে কোতোয়ালি থানাধীন জামাল খান এসএস খালেদ সড়কের ইউরেকা ভবনে এ আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালখান এলাকায় অবস্থিত ইউরেকা ভবনে আগুন লাগে। ওই ভবনের সপ্তম তলার জানালা দিয়ে আগুন দেখা গেছে। তবে উপরের দুইটি ফ্লোর থেকে কালো ধোঁয়া বের হয়। এতে আতংক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একে একে ৭টি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. আব্দুর রাজ্জাক বলেন, জামালখান ইউরেকা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। বেলা ১২টা ৩৫ মিনিটে এ আগুন লাগে। ১টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নিয়ন্ত্রণে নগরীর নন্দন কানন, আগ্রাবাদসহ তিনটি স্টেশনের ৭টি ইউনিট কাজ করে। আগুন লাগার কারণ ও ক্ষতি সম্পর্কে তদন্তের পর জানা যাবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত