নিজস্ব প্রতিবেদক :
এবার চীন সফরে যাচ্ছেন জামায়াতে ইসলামীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। ১১ থেকে ১৫ জুলাই অনুষ্ঠেয় ওই সফরে নেতৃত্ব দেবেন দলটির আমীর ডা.শফিকুর রহমান। ৯ সদস্যের ওই প্রতিনিধিদলের সফর উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় চীনের দূতাবাস এক অনুষ্ঠানের আয়োজন করে।
চীনের দূতাবাস রাতে তাদের ফেসবুক পেজে জানিয়েছে, জামায়াতে ইসলামীর উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সফরের প্রাক্কালে দূতাবাস এক সংবর্ধনার আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান ।


