বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কর্ণফুলী ইপিজেড কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রাম নগরের কর্ণফুলী ইপিজেড এলাকায় জ্যান্ট এক্সেসরিজ নামের একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১১ জুলাই) বেলা ২টা ৫১ মিনিটের দিকে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার স্টেশনের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. মোজাম্মেল এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘বেলা ২টা ৫১ মিনিটের দিকে কর্ণফুলী ইপিজেড এলাকার জ্যান্ট এক্সেসরিজ নামক একটি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পাই। ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ কর্ণফুলী ও আগ্রাবাদ স্টেশন থেকে মোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছেন তিনি।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত