বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম জেলায় ৬ মাসে ৬৯ টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক : 

চট্টগ্রাম জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে ১৭ জুলাই পর্যন্ত বিভিন্ন অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করেছে জেলা পুলিশ। জেলার ১৭টি থানায় পরিচালিত এসব অভিযানে উদ্ধার করা হয়েছে ৬৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ২৩০টি অন্যান্য দেশীয় অস্ত্র এবং ২০০টি গুলি ও কার্তুজ। এসব মামলায় অস্ত্র আইনে মোট ৫২টি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতার করা হয়েছে ৭০ জনকে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু জানান, অস্ত্র উদ্ধার ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে জেলা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও জননিরাপত্তা রক্ষার এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি অবৈধ অস্ত্র বা গুলির তথ্য জানেন, তাহলে তা দ্রুত নিকটস্থ থানায় বা জেলা পুলিশের হটলাইনে জানাতে অনুরোধ জানানো হয়।

 

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত