বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে করোনায় আরও দুই জন আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। চট্টগ্রামের ৭টি হাসপাতাল ও ল্যাবে ৩৭ জনের করোনা পরীক্ষা করে দুই জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়।

বৃহস্পতিবার (১৭ জুলাই) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
আক্রান্ত দুই জনই নগরীর শেভরন ডায়াগনস্টিক সেন্টারে ১২ জনের পরীক্ষায় শনাক্ত হয়। তাদের সকলেই নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে চলতি বছরে এখন পর্যন্ত ২০৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এর মধ্যে ২২ জন জেলার এবং ১৮৬ জন নগরীর বাসিন্দা। আক্রান্তদের মধ্যে শিশু ১, নারী ১০১ ও পুরুষ ১০৬ জন রয়েছেন। চট্টগ্রামে গত জুন মাসে করোনা আক্রান্ত হয়ে ৭ জন এবং জুলাই মাসে ১ জনসহ মোট ৮ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, ‘চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৭টি হাসপাতালে ৩৭ জনের পরীক্ষা হয়। এর মধ্যে একটি ল্যাবে দুই জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। করোনা মোকাবিলায় জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দেওয়া হয়েছে।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত