বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের অভিযান ইয়াবা সহ গ্রেফতার

স্টাফ রিপোর্টার: নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্লেক্স সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৬,৪০০ পিস ইয়াবা সহ ০৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন মোরশেদ আলম(২৩), পিতা- আব্দুল গফুর, মোঃ নাসির উদ্দিন(৫৩), পিতা- মৃত সিরাজুল ইসলাম এবং মোঃ আরফান(২৪), পিতা-সৈয়দুল আলম। গ্রেফতাকৃতরা সবাই সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা৷

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ, ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে ১নং টিম এই অভিযান চালায়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ (১৬জুলাই) ভোর ৬টা ১০ মিনিটে নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্লেস সংলগ্ন আলিফা ভলগানাইজিং এ অভিযান চালিয়ে ৬,৪০০ পিস ইয়াবা সহ তিনজনকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃতদের মধ্যে নাসির উদ্দিনের নামে সাতকানিয়া থানায় ৫টি মামলা বিচারাধীন আছে৷ গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, কম দামে ইয়াবা সংগ্রহ করে তারা নগরীতে এনে বিক্রি করে আসছিলো৷ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে৷

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত