বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

জয় বাংলা স্লোগানে মিছিলের চেষ্টা: কর্ণফুলীতে ছাত্রলীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

চেষ্টাকালে কর্ণফুলীর খোয়াজনগর এলাকা থেকে ছাত্রলীগের ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কর্ণফুলী পুলিশ। শুক্রবার বিকেলে বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তারা টিকটক করছিল বলে দাবি করে।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ সাইফুল ইসলাম (১৯), আব্দুর রহমান জাহেদ (১৮), আরাফাত হোসেন মিনহাজ (১৮), আশরাফুল জামাল রিয়াদ (১৮), মোঃ ফোরকান (১৯), ইয়াছিন আরাফাত (১৮), আব্দুল করিম আদর (১৮), আবু হাছনাইন বিজয় (১৮), মোঃ ইকবাল (১৯), আশিকুল ইসলাম আকাশ (১৮), শরীফুল ইসলাম (১৮),আকিফুল ইসলাম আকিব (১৮),

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, “গ্রেপ্তারকৃতরা মিছিলসহ নাশকতামূলক কার্যক্রম পরিচালনার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। তাদেরকে সন্ত্রাসবিরোধী মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে”।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত