বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

নগরের চারটি হাসপাতালের জন্য হাই ফ্লো নজল ক্যানোলা দিলেন সাংসদ লতিফ

স্টাফ রিপোর্টার: প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় নগরের চারটি হাসপাতালের জন্য হাই ফ্লো নজল ক্যানোলা দিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সরকার দলীয় সাংসদ এম এ লতিফ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সাংসদের পক্ষে ক্যানোলাগুলো হস্তান্তর করেন জয় নিউজ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার পরিচালক অহীদ সিরাজ চৌধুরী স্বপন।

হাই ফ্লো নজল ক্যানোলা পাওয়া চার হাসপাতাল হলো- চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল, পুলিশ বিভাগীয় হাসপাতাল, চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল এবং বিআইটিআইডি।

পুলিশ বিভাগীয় হাসপতালের পক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমান, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পক্ষে নির্বাহী কমিটির সহসভাপতি সৈয়দ মো. মোরশেদ হোসেন, চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের পক্ষে ডা. বিদ্যুৎ বড়ুয়া এবং বিআইটিআইডি’র পক্ষে কর্তব্যরত চিকিৎসক ডা. নাহিদ সুলতানা হাই ফ্লো নজল ক্যানোলা বুঝে নেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত