নিজস্ব প্রতিবেদক:
সিএমপি’র চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে মহানগর অধ্যাদেশ আইনে তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মো. মোস্তাফিজুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শুক্রবার (২৭ জুলাই) রাত ২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন—মনির হোসেন (২১), মো. আব্দুল মুমিন (২২) এবং মো. রুবেল (২৬)।
তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি) অধ্যাদেশের ১০৩ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে এবং ৮৮(ডি) ধারায় চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।


