শনিবার, ১৫ আগস্ট ২০২৬
Single Top Banner

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের সব কমিটি স্থগিত

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের সব কমিটি স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ জুলাই) এই ঘোষণা দেয়া হয়েছে।

সন্ধ্যায় শাহবাগে এক জরুরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে কেন্দ্রীয় নেতারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ব্যতীত সারাদেশের সব কমিটির কার্যক্রম স্থগিত করা হলো।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ বলেন, অর্গানোগ্রামের (সাংগঠনিক কাঠামো) সিদ্ধান্তে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত সারাদেশের সকল কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। বৈষম্যবিরোধী ব্যানারকে কলুষিত করার জন্য পরাজিত শক্তিরা নানাভাবে এ প্লাটফর্ম ব্যবহার করছে।

যারা অনৈতিক কাজ করবে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানিয়েছেন তিনি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত