অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) সরদার তমিজউদ্দীন আহমেদ রবিবার (৩ আগস্ট) সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শন করেছেন।
স্টেশন পরিদর্শনের সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান রেলওয়ের চট্টগ্রামের পুলিশ সুপার শাকিলা সুলতানা, রেলওয়ের ডিআরএমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি স্টেশন এলাকা ঘুরে দেখেন এবং নিরাপত্তা ও সার্বিক কার্যক্রম আরও সুসংগঠিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।


