শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
Single Top Banner

মোহরায় জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সিটি মেয়র

নিজস্ব প্রতিবেদক
শনিবার (৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ৫ নম্বর মোহরা ওয়ার্ডের জলাবদ্ধতা আক্রান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি এ এল খান সড়ক, ওয়াসা রোড, দেওয়ান মহসিন রোড, হাবিবুল্লাহ চৌধুরী সড়ক এবং উত্তর মোহরা সড়ক ঘুরে দেখেন।

পরিদর্শন শেষে মেয়র এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, জলাবদ্ধতা নিরসনে অতি দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করা হবে। পাশাপাশি ৫ নম্বর মোহরা ওয়ার্ডে দ্রুত আলোকায়ন কার্যক্রম শুরু করার ঘোষণা দেন তিনি।

মেয়রের এ পরিদর্শনে উপস্থিত ছিলেন চাঁদগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর আলহাজ মো. আজম, মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. নাজিম উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ ইয়াসিন, মোহরা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম ফিরোজ খান, চাঁদগাঁও থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক চৌধুরীসহ মহানগর যুবদল, ছাত্রদল এবং ওয়ার্ড ও থানা বিএনপির নেতৃবৃন্দ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত