বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

কক্সবাজারে করোনায় সাংস্কৃতিক কর্মীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি: কক্সবাজার শহরের সাংস্কৃতিক কর্মী ও বেতার শিল্পী দেলোয়ার হোসেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

কক্সবাজার শহরের বাহারছড়ার বাসিন্দা ও মৃত আবুল বশর ওরফে বশর ড্রাইভারের ছেলে দেলোয়ার।

দীর্ঘ ১১ দিন করোনাভাইরাসের আক্রান্ত হয়ে রবিবার (১৯ জুলাই) বেলা ১১ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মারা যান।

কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউ’র দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. জাহিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর কিছুদিন আগে দেলোয়ার হোসেনের মামাতো ভাই, পর্যটন উদ্যোক্তা সায়েম ডালিমও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত