বুধবার, ৮ এপ্রিল ২০২৬
Single Top Banner

নগরীর একটি ফ্ল্যাট থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: নগরীর কোতোয়ালী থানাধীন ব্রিকফিল্ড রোড়ের একটি এপার্টমেন্টের ফ্ল্যাট থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ দুপুরে ব্রিকফিল্ড রোডের আনন্দ হেরিটেজ নামক এপার্টমেন্টের ৩য় তলার একটি ফ্ল্যাট সাড়ে ৩টা নাগাদ পুলিশ বৃষ্টি মুন্ডা (২৪) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানার পুলিশ।

এই এপার্টমেন্টের ৩য় তলার একটি ফ্ল্যাট থেকে কিশোরীর মরদেহটি উদ্ধার করা হয়
জানা গেছে, আজ দুপুর দুইটা নাগাদ ফ্যাটের গৃহকর্তা পংকজ দাশের বাসায় গৃহপরিচালিকা ফ্ল্যাটের একটি রুমের দরজা বন্ধ করে ভেতরে অবস্থা করছিলেন। দীর্ঘক্ষন কোন সাড়াশব্দ না পেয়ে খবর দেয়া হয় পুলিশকে। পরে পাথরঘাটা ফাঁড়ির ইনচার্জ এসআই সঞ্জয় পাল সহ অন্যন্যদের উপস্থিতিতে রুমের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় বৃষ্টির মরদেহটি উদ্ধার করে।

এই বিষয়ে এসআই সঞ্জয় জানান, আমরা সংবাদ পেয়ে ফ্ল্যাটটিতে গিয়ে ওসি স্যারের নির্দেশে অন্যান্যদের উপস্থিতিতে রুমের দরজার ভেঙ্গে ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় আত্মহত্যা বলেই মনে হলেও ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান কোতোয়ালী থানাধিন পাথরঘাটা ফাঁড়ির ইনচার্জ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত