বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

কর্ণফুলীতে কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ জব্দ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের কর্ণফুলীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৪টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক কর্ণফুলী থানাধীন ডাঙ্গারচর সংলগ্ন এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় ডাকাতদের আস্তানায় তল্লাশি চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।

অভিযানের সময় ডাকাত দল কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত অস্ত্র ও কার্তুজের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত