বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাঁশখালীতে মরদেহ সৎকার করল গাউসিয়া কমিটি

বিশেষ প্রতিনিধি: মানুষ মানুষের জন্য” এ বোধ থেকে বৈশ্বিক মহামারী করোনায় সম্প্রীতির আরেকটি নজির রাখলো গাউসিয়া কমিটি বাংলাদেশ। 

সোমবার (২০ জুলাই) সকালে চট্টগ্রাম নগরের একটি বেসরকারি হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে মারা যান বাঁশখালী উপজেলার শীলকূপ টাইম বাজার দাশপাড়ার বাসিন্দা অমেন্দ্র বিকাশ দাশ।

মৃত মাস্টার ওকেন্দ্র বিকাশ দাশের ছেলে অমেন্দ্র বিকাশ দাশের নিকটাত্মীয়ের অনুরোধে গাউসিয়া কমিটির স্বেচ্ছাসেবক টিম নিজস্ব অ্যাম্বুল্যান্সে মরদেহ বাঁশখালীতে নিয়ে সৎকারে সর্বাত্মক সহযোগিতা করে।

গাউসিয়া কমিটির করোনা রোগী সেবা ও কাফন-দাফন স্বেচ্ছাসেবক কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার জানান, মাহফুজুর রহমানের নেতৃত্বে কেন্দ্রীয় ও স্থানীয় টিমের ১১ সদস্য তাদের ধর্মীয় রীতি অনুযায়ী শেষ কৃত্যে সনাতন ধর্মের পুরোহিত ও মৃতের নিকটাত্মীয়দের সহযোগিতা করেন।

তিনি জানান, গাউসিয়া কমিটি গত ১৩ এপ্রিল করোনায় মৃতদের দাফন কার্যক্রম শুরু করে এ পর্যন্ত সারাদেশে ৬৩৭ জনের কাফন-দাফন ও সৎকার করেছে। এর মধ্যে সোমবার চট্টগ্রামে ৭ জনসহ সারাদেশে ১০ জনের কাফন-দাফন ও সৎকার করা হয়। এ ছাড়া কারোনায় আক্রান্ত মুমূর্ষু রোগীদের মধ্যে ৩০০ জনকে অক্সিজেন সেবা দিয়েছে আধ্যাত্মিক এ সংস্থাটি।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত