বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

নাইক্ষ্যংছড়িতে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবাসহ নারী গ্রেফতার

আনোয়ার হোছাইন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি :

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১ লাখ ১০ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসময় নগদ অর্থ ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বান্দরবান জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফার নেতৃত্বে বান্দরবান ও কক্সবাজার জেলা কার্যালয়ের সমন্বিত টিম এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত নারী ফাতেমা খাতুন (৩৮), তিনি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার বাসিন্দা।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঘুমধুম ইউনিয়নের পশ্চিম পাড়ায় এ অভিযান চালানো হয়। অভিযানে ফাতেমা খাতুনের শয়নকক্ষে থাকা একটি স্টিলের ওয়ারড্রবের নিচের ড্রয়ার থেকে ১ লাখ ইয়াবা এবং খাটের তোশকের নিচ থেকে আরও ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় নগদ ৪৩ হাজার ৫০০ টাকা ও একটি বাটন মোবাইল ফোনও জব্দ করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশরুরুল হক বলেন, “প্রাথমিকভাবে জানা গেছে, ফাতেমা খাতুন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। তদন্তের মাধ্যমে এর সঙ্গে জড়িত অন্যান্যদেরও আইনের আওতায় আনা হবে।”

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত