বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

লোহাগাড়ায় কোদালের আঘাতে ব্যবসায়ী শাহ আলম নিহত

আবছার উদ্দিন, লোহাগাড়া প্রতিনিধি :

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চাচাতো ভাইয়ের কোদালের কোপে শাহ আলম সওদাগর (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার আধুনগর ইউনিয়নের ঘাটিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম সওদাগর ওই এলাকার মৃত আশরাফ মিয়ার ছেলে এবং আধুনগর বাজারের লেপ-তোষক দোকানের মালিক ছিলেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুরে দোকানে যাওয়ার পথে শাহ আলম দেখতে পান তার বাড়ির সামনে রাস্তা দখল করে কাজ করছিলেন চাচাতো ভাই শাহনেওয়াজ লাভলু। এতে বাধাঁ দিলে লাভলু ক্ষিপ্ত হয়ে হাতে থাকা কোদাল দিয়ে শাহ আলমের মাথায় আঘাত করে করে। এতে গুরুতর আহত হন শাহ আলম। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া আকতার বলেন, ‘দুপুরে মাথায় ধারালো অস্ত্রের আঘাত প্রাপ্ত শাহ আলম নামে এক ব্যক্তিকে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।’

এলাকাবাসী বলেন, “অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শাহ আলমের জীবন দিতে হলো। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, খুনি লাভলুর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা পক্রিয়াধীন। জড়িতকে গ্রেফতারে অভিযান চলমান আছে।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত