বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের কাউন্সিল: 

আব্দুর রহিম মুনিরী সভাপতি, খোরশেদুল আলম সাধারণ সম্পাদক নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের দ্বিবার্ষিক কাউন্সিল অধিবেশনে বক্তারা বলেছেন, “ইনসাফভিত্তিক গণমুখী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই গণমানুষের কল্যাণ নিশ্চিত করতে হবে।”

শুক্রবার (১২ সেপ্টেম্বর) হাটহাজারীর আনোয়ারুল উলুম নোমানিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এ কাউন্সিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি অধ্যাপক মাওলানা মীর মুহাম্মদ আব্দুর রহিম মুনিরী।

কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ আবু নাসের তালুকদার। নির্বাচন কমিশনার ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সচিব অ্যাডভোকেট মুহাম্মদ ইসলাম উদ্দিন দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম সোলায়মান ফরিদ, অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, কেন্দ্রীয় সাহিত্য ও সাংস্কৃতিক সচিব মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী ও কেন্দ্রীয় আইন উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট মোক্তার আহমদ ছিদ্দিকী।

বক্তারা বলেন, স্বাধীনতার ৫৪ বছর পরও জনগণের প্রকৃত মুক্তি আসেনি। অতীতে ক্ষমতায় যেই আসুক না কেন, তারা স্বৈরাচারী হয়ে গণবিরোধী শাসন চালিয়েছে। তাই এমন একটি টেকসই ও নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে কারসাজির মাধ্যমে একই দল বারবার ক্ষমতায় যেতে না পারে।

তারা আরও বলেন, ইসলামী ফ্রন্ট রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে বদ্ধপরিকর। ইনসাফভিত্তিক গণমুখী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে প্রকৃত গণমুক্তি অর্জন সম্ভব। বক্তারা যৌক্তিক সময়ের মধ্যে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনী ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে জাতীয় নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান।

অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ জামাল উদ্দিন ও মাস্টার মুহাম্মদ ইসমাইলের সঞ্চালনায় কাউন্সিলে আরও বক্তব্য রাখেন—মাওলানা মুহাম্মদ ইয়াছিন হোসাইন হায়দরী, মুহাম্মদ মঈনুল আলম চৌধুরী, এস.এম. জাহাঙ্গীর আলম, মুহাম্মদ দৌলত খান, অধ্যাপক সৈয়দ মুহাম্মদ গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ কামাল পাশা চৌধুরী, অ্যাডভোকেট মুহাম্মদ হামিদ উল্লাহ, মাওলানা মুহাম্মদ মুজিব উদ্দিন, অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নুরী, মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম রেজভী, মুহাম্মদ ফরিদুল আলম, কাজী সৈয়দ মুহাম্মদ আবু সাঈদ, মাওলানা সৈয়দ আবদুল লতিফ চাটগামী, মুহাম্মদ আব্দুল্লাহ রায়হান, মুহাম্মদ সেকান্দর আলম চৌধুরী, মাওলানা মুহাম্মদ শামসুল আলম নঈমী, মাওলানা মুহাম্মদ করিম উদ্দিন নুরী, মুহাম্মদ নুরুল আমিন হোসাইনী, মুহাম্মদ সেকান্দর মিয়া, মুহাম্মদ নুরুল ইসলাম, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম রেজভী, মুহাম্মদ হাবিবুল ইসলাম ভূঁইয়া, মাওলানা মুহাম্মদ সৈয়দুল হক সৈয়দ, মীর মুহাম্মদ হাবিব উল্লাহ, মুহাম্মদ দিদারুল আলম, সৈয়দ মুহাম্মদ মাহবুবুল আলম, মুহাম্মদ এমরান হোসেন পেয়ারু, আজিম উদ্দিন আহমেদ জনি, এইচ এম শহীদুল্লাহ, উত্তর জেলা যুবসেনার সভাপতি মুহাম্মদ আলমগীর হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ অহিদুল আলম, ছাত্রসেনা কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদুল আলম, উত্তর জেলা ছাত্রসেনার সভাপতি মুহাম্মদ মোশারফ হোসাইন প্রমুখ।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে অধ্যাপক মাওলানা মীর মুহাম্মদ আব্দুর রহিম মুনিরীকে সভাপতি, মাস্টার মুহাম্মদ খোরশেদুল আলমকে সাধারণ সম্পাদক ও মাস্টার মুহাম্মদ ইসমাইলকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত