সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্বকে নির্বাচিত করলেই জনগণের অধিকার আদায় সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী সদরঘাট থানাধীন ২৮ নম্বর ওয়ার্ড পাঠানঠুলীর উদ্যোগে এক নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ উল্লাহ বলেন, বাংলাদেশের জনগণ এখন চায় জামায়াতে ইসলামী ক্ষমতায় অধিষ্ঠিত হোক। অতীতে শাসকদের বাংলার মানুষ আর গ্রহণ করছে না। ইসলামী আন্দোলনের গণজাগরণ দেখে নব্য ফ্যাসিস্টদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখন আমাদের উচিত ঘরে ঘরে গিয়ে মানুষের মনের ভাষা বুঝে তা পূরণের চেষ্টা চালিয়ে যাওয়া। ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা ও প্রার্থীর পরিচয় সকলের সামনে তুলে ধরে সত্যের দিকে আহŸান জানাতে হবে।
২৮ নম্বর ওয়ার্ড পাঠানঠুলী ওয়ার্ড আমির কবির আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারি ডা. কফিল উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সভাপতি ওমর ফারুক, শেখ ফরিদ, যুব সভাপতি শাহগীর কায়সার, ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা নাজের কুতুবী, শ্রমিক নেতা সাদ্দাম হোসেন প্রমুখ।


