বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে মোবাইল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ১৪৮ মোবাইল ও ২ ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মহানগর গোয়েন্দা (ডিবি-বন্দর) বিভাগের অভিযানে মোবাইল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৪৮টি চুরি হওয়া মোবাইল ফোন ও ২টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন ও চৈতন্যগলি এলাকায় এ অভিযান পরিচালনা করে মোবাইলসহ তাদের গ্রেফতার করা হয়।

ডিবি সূত্র জানায়, গত ২৪ আগস্ট চান্দগাঁও থানাধীন খাজারোড এলাকায় জনৈক আকবর হোসেনের বাসা থেকে একটি মোবাইল ফোন চুরি হয়। এ বিষয়ে ভুক্তভোগী ১৪ সেপ্টেম্বর ডিবি-বন্দর বিভাগে অভিযোগ দাখিল করেন। অভিযোগটি তদন্তের দায়িত্ব পান এসআই (নিঃ) মো. ইমাম হোসেন।

পরে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে বৃহস্পতিবার রাতে অভিযান চালানো হয়। প্রথমে কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে সোহেলের মোবাইলের দোকান থেকে ৪৮টি মোবাইল ফোন উদ্ধার ও দোকান মালিক সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যে একই রাতে চৈতন্যগলি এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে আরও ১০০টি মোবাইল ফোন ও ২টি ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়। সেখান থেকে চক্রের দুই সদস্য—আব্দুল হাকিম ও মো. ইয়াছিনকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় মোবাইল চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের দেওয়া তথ্যে আরও কয়েকজন চোর-ছিনতাইকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

সিএমপি ডিবি-বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, মোবাইল চুরির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত