বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাংলাদেশিদের জন্য ভিসায় আরব আমিরাতের নিষেধাজ্ঞা, ট্রাম্পের কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক :

বিভিন্ন দেশের ভিসা পেতে বাংলাদেশিদের আগেই নানা জটিলতার মুখে পড়তে হচ্ছিল। এর মধ্যেই যুক্ত হলো আরও দুটি দুঃসংবাদ—সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সাময়িকভাবে বাংলাদেশিদের পর্যটন ও কর্ম ভিসা স্থগিত করেছে এবং যুক্তরাষ্ট্রে এইচ-১বি ভিসার ফি বাড়ানো হয়েছে বিপুল অঙ্কে।

সম্প্রতি ইউএই ভিসা অনলাইনে দেশটির অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশসহ নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন, কর্ম ও ব্যবসায়িক ভিসা সাময়িকভাবে বন্ধ থাকবে। এই তালিকায় রয়েছে আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে।

নিষেধাজ্ঞার কারণ হিসেবে নিরাপত্তাজনিত উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও মহামারির মতো বিষয় উল্লেখ করা হলেও বিস্তারিত ব্যাখ্যা দেয়নি ইউএই সরকার।

এদিকে অভিবাসনবিরোধী পদক্ষেপের ধারাবাহিকতায় নজর কাড়ছে যুক্তরাষ্ট্রও। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবার এইচ-১বি ভিসার ফি ১ হাজার ৫০০ ডলার থেকে এক লাফে বাড়িয়ে ১ লাখ ডলার করেছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার ১২০ টাকা ধরে)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এ তথ্য নিশ্চিত করেছেন।

এইচ-১বি একটি বিশেষ কর্মসূচি, যার আওতায় মার্কিন কোম্পানিগুলো দক্ষ বিদেশি কর্মীদের সাময়িকভাবে নিয়োগ দেয়। ২০০৪ সাল থেকে চালু হওয়া এ কর্মসূচির আওতায় প্রতিবছর ৮৫ হাজার বিদেশি কর্মী যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ পান। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, প্রকৌশল ও ব্যবসায় প্রশাসন খাতে এ ভিসার চাহিদা সবচেয়ে বেশি।

যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান অনুযায়ী, অ্যামাজন, মাইক্রোসফট, মেটা, অ্যাপল ও গুগলসহ শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো এ ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী। এসব প্রতিষ্ঠানে ইতিমধ্যেই শত শত বিদেশি কর্মী নিয়োজিত আছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত