বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

সিএমপিতে এএসপি প্রবেশনারদের ব্রিফিং অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৩টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) হেডকোয়ার্টারের সম্মেলন কক্ষে বিসিএস (পুলিশ) ৪১তম ও ৪৩তম ব্যাচের এএসপি প্রবেশনারদের আগমন উপলক্ষে এক ব্রিফিং অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিএমপির পক্ষ থেকে নবীন এএসপি কর্মকর্তাদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মো. হুমায়ুন কবির। সভাপতির বক্তব্যে তিনি নবীন কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সততা, দক্ষতা ও আন্তরিকতা বজায় রেখে কাজ করতে হবে।

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সামাজিক প্রেক্ষাপটে আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের আস্থা অর্জন এবং অপরাধ দমনে পুলিশের ভূমিকাই হবে মূল চ্যালেঞ্জ। এ ক্ষেত্রে নতুন প্রজন্মের পুলিশ কর্মকর্তাদের আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি জনগণের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে সিএমপির উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. রইছ উদ্দিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সিএমপির কাঠামো, কার্যক্রম, চলমান চ্যালেঞ্জ ও অর্জনসমূহ সম্পর্কে নবীন এএসপি প্রবেশনারদের বিস্তারিত অবহিত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আসফিকুজ্জামান আকতার, উপ-পুলিশ কমিশনার (সদর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (সম্প্রতি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত