বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

চবির সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা: আবেগ, স্মৃতিচারণ আর ভবিষ্যৎ প্রত্যাশা

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ আন্তর্জাতিক অঙ্গনেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা অপরিসীম ভূমিকা রেখে যাচ্ছেন। তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের আবেগ ও ভালোবাসার জায়গা। এ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্ররা শুধু নিজেদের জন্য নয়, শিক্ষা, গবেষণা ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আমরা প্রত্যাশা করি।”

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমমনা সাবেক শিক্ষার্থীদের মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্ণাঢ্য এই আয়োজনে দেশ-বিদেশে প্রতিষ্ঠিত শত শত সাবেক চবিয়ান মিলিত হয়ে স্মৃতিচারণ করেন, পুরনো বন্ধুত্বকে নতুনভাবে জাগিয়ে তোলেন এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়নে অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবির সাবেক শিক্ষার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ শাহজাহান। যৌথ সঞ্চালনা করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন ও সদস্য সচিব ড. মাহবুবূর রহমান।

মিলনমেলায় বক্তব্য রাখেন চবির সাবেক শিক্ষার্থী ও ছাত্রশিবিরের সাবেক সভাপতি, বর্তমানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের ইতিহাস, আমাদের গৌরবের প্রতীক। এ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা দেশে-বিদেশে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। তাদের অবদান আমাদের অহংকার।”

চাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় জামায়াত নেতা এডভোকেট জসিম উদ্দিন সরকার বলেন, এই আয়োজনে আমরা আবেগে আপ্লুত। সাবেক শিক্ষার্থীদের এমন উদ্যোগ চবিয়ানদের ঐক্যকে আরও শক্তিশালী করবে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা শুধু নিজেরা প্রতিষ্ঠিত হবেন না, বরং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, বর্তমান শিক্ষার্থীদের কল্যাণ এবং নানা সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

মিলনমেলায় আরও বক্তব্য রাখেন অধ্যাপক আহছানুল্লাহ, চবির সাবেক শিক্ষার্থী ও মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলাম, উত্তর জেলা জামায়াতের আমির আলাউদ্দিন সিকদার, খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম, কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, ছাত্রনেতা মোহাম্মদ আলীসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সম্মানিত সভাপতিবৃন্দ। মিলনমেলার শুরুতে সংক্ষিপ্ত দারসে কোরআন পেশ করেন সাবেক সভাপতি শরিফ উদ্দিন পাটোয়ারী। উদ্বোধনী বক্তব্য দেন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন।

অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী, রাঙামাটি জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম, বান্দরবান জেলা আমির মাওলানা আব্দুস সালাম আজাদ, ছাত্রনেতা তানজির হোসেন জুয়েল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর সহকারী সেক্রেটারি মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর কর্মপরিষদ সদস্য ডা. ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, সাবেক সভাপতি রাজিফুল হাসান বাপ্পি, বদিউল আলম, আমজাদ হোসেন, গোলাম কবির প্রমুখ।

উৎসবমুখর এই সমাবেশে সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় জীবনের মধুর স্মৃতি রোমন্থন করেন। পাশাপাশি তাঁরা ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং সমাজ পরিবর্তনের ক্ষেত্রে প্রাক্তন চবিয়ানদের একত্রিত ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত