স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে বেসরকারী মেধাবৃত্তি প্রকল্প জনপ্রিয় সংগঠন শিশুদের পাঠশালা কমিটি গঠন। ‘চলো স্বপ্ন দেখি, উড়াই স্বপ্ন ঘুড়ি’ স্লোগানটি বুকে ধারণ করে ২০ বছরে পদার্পণ করা শিশুদের পাঠশালার পরিচালক চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক শুকলাল দাশ’র সভাপতিত্বে শিক্ষক মিন্টু কুমার দাশের পরিচালনায় সদস্যদের উপস্থিতিতে কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪ টায় নগরীর একটি রেষ্টুরেন্টে শিশুদের পাঠশালার প্রতিষ্ঠাতা শিশু-কিশোর সংগঠক সাংবাদিক শুকলাল দাশকে পরিচালক ও কোতোয়ালী থানার উপ-পরিদর্শক সজল কান্তি দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষনা করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন কো চেয়ারম্যান- সুখময় চৌধুরী বাবু, সাংবাদিক তপন চক্রবর্তী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন সিইউজের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, এড.যীশু কৃষ্ণ রক্ষিত, হেলাল উদ্দীন, লায়ন শওকত আলী, উপ পরিচালক-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাধব চন্দ্র দাস, শিক্ষক মিন্টু কুমার দাশ, অলক রায়, শিক্ষক দেবাশীষ দত্ত ক্রেডিট, শিক্ষক কাঞ্চন মহাজন, যুগ্ম সম্পাদক-সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সুরঞ্জীত শীল, মোহাম্মদ কাউছার আলম, সমন্বয়কারী-নোবেল সিকদার তাপস, অর্থ সম্পাদক- সাংবাদিক এ এইচ এম কাউছার,দপ্তর সম্পাদক সুজন দাশ, শিক্ষা ও সাহিত্যিক বিষয়ক সম্পাদক বিশ্বজিত পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সরওয়ার, সাংস্কৃতিক সম্পাদক রাজিব মজুমদার, মহিলা সম্পাদিকা সনজয়িতা দত্ত পিংকী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, সদস্য অভিজিত রায় পুলক।
শিশুদের পাঠশালা সদস্যদের উপস্থিতি সভায় অধ্যাপক ড. আনিসুজ্জামান স্যার ও পাঠশালা পরিবারের সদস্য অভিজিত রায় পুলকসহ বিশ্ব মহামারি করোনায় নিহত সকলের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে।করোনাকালীন সময়ে সদস্যদের সাথে ভার্চুয়াল আলোচনা করা, শিশুদের পাঠশালা থেকে সকল বৃত্তিপ্রাপ্তদের ডাটাবেইজ তৈরী করা, সংগঠনের দাতা ও অজীবন সদস্যদের নবায়ন করা, মাসিক আলোচনা সভা, তথ্য প্রযুক্তিতে সংগঠনের কার্যক্রম প্রচার করা, ভবিষ্যতে অনুষ্ঠানের প্রাক-প্রস্তুতি সভা, ম্যাগাজিন প্রকাশনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।


