বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

ফটিকছড়িতে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের ফটিকছড়িতে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে নাহিদুল ইসলাম (১৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন পুকুরে এ ঘটে।

নিহত নাহিদুল ইসলাম উপজেলার বাগানবাজার ইউনিয়নের নতুনবাজার এলাকার কামাল হোসেনের ছেলে। সে বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বলে জানিয়েছেন প্রধান শিক্ষক চৌধুরী ইমাম উদ্দিন নুরী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয়ের ছুটি হওয়ার পর সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে নাহিদ পানিতে তলিয়ে যায়। সহপাঠীরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে শিক্ষকরা ঘটনাটি জানতে পারলে প্বার্শবর্তী রামগড় ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য ও নিহতের মামা মো. জসিম জানান, স্কুল ছুটির পর ৫-৬ জন শিক্ষার্থী পুকুরে গোসল করতে নামে। সবাই উঠে আসলেও নাহিদ আর উঠতে পারেনি। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।

রামগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বিশান্ত বিকাশ বড়ুয়া জানান, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করি। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত