বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

এখন টিভি’র আহত সাংবাদিকদের দেখতে চমেক হাসপাতালে এনসিপি নেতা আরিফ

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে দুর্বৃত্তদের হামলায় আহত এখন টিভির চট্টগ্রাম ব্যুরোচিফ হোসাইন আহমদ জিয়াদ এবং ক্যামেরা পার্সন পার্ভেজ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দেখতে যান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ।

রবিবার (৫ অক্টোবর) ​আহত সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পর জোবাইরুল হাসান আরিফ এই বর্বরোচিত আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, সাংবাদিকদের ওপর এমন হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় বাধা।

​জোবাইরুল হাসান আরিফ অবিলম্বে এই হামলায় জড়িত দোষীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। একইসঙ্গে তিনি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

​উল্লেখ্য, সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পেশাগত দায়িত্ব পালনকালে দুর্বৃত্তদের হামলায় এখন টিভির এই দুই সাংবাদিক গুরুতর আহত হন এবং তাদের ক্যামেরা ভাঙচুর করে মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। বর্তমানে তারা চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত