স্টাফ রিপোর্টার: চট্টগ্রামে আরেকটি মৃত্যুহীন দিন অতিবাহিত হয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নগর ও জেলায় করোনার সংক্রমণে কেউ মারা যায়নি।
আজ শনিবার (২৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ৬টি এবং কক্সবাজার ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।
তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ২০৩ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ৮ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ৭ জন। বিভিন্ন উপজেলায় ১ টি।
চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি (CVASU)’তে ৯১ টি নমুনা পরীক্ষায় ৪ টি পজিটিভ। যাদের মধ্যে মহানগরীতে ১ টি, উপজেলায় ৩ টি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ১৩ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ১০ জন, উপজেলায় ৩ জন।
এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ১৬৭ নমুনা পরীক্ষা করে ৩৪ জনের পজিটিভ। মহানগরে ১৯ জন, ১৫ জন উপজেলার।
ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৯৬ নমুনা পরীক্ষায় ৩৪ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ৩১ জন, ভিবিন্ন উপজেলার ৩ জন।
শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৮৫ নমুনা পরীক্ষায় ৩১ জন পজিটিভ, নগরে ২৮ জন, উপজেলায় ৩ জন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে ল্যাবে ৩ টি নমুনা পরীক্ষায় ২ জনের পজিটিভ। ২ জনই উপজেলার।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় ৭৪৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নতুন আক্রান্ত হয়েছেন ১২৬ জন। এদের মধ্যে নগরে ৯৬ জন এবং উপজেলায় ৩০ জন। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৬২৯ জনে।


