স্টাফ রিপোর্টার: বোয়ালখালী উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা দিন বাড়ছে। এর মধ্যে স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ রয়েছেন।
গত ১৪ এপ্রিল বোয়ালখালী উপজেলার ৭০ বছরের বৃদ্ধ প্রথম শনাক্ত হয়।
১৪ এপ্রিল থেকে ২৫ জুলাই পযর্ন্ত বোয়ালখালীতে করোনা ভাইরাসে আক্রান্ত ২৭৫ জন বলে জানিয়েছেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
তিনি জানান, বোয়ালখালী উপজেলার আক্রান্ত ২৭৫ জনের মধ্যে ১৬৬ জন সুস্থ হয়েছেন। ৪ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে আইসোলেশনে রোগি নেই, হোম আইসোলেশনে রয়েছেন ১৫৮ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পর্যন্ত ১ হাজার ২৯ জনের নমুনা সংগ্রহ করেছে। এর মধ্যে ৮৮০ জনের ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছেন তিনি।
এদিকে করোনায় বোয়ালখালীর ভিবিন্ন ইউনিয়নে আক্রান্ত রোগির সংখ্যা কধুরখীলে ২৫ জন, সুস্থ হয়েছেন ২০ জন। পশ্চিম গোমদন্ডী ৩৭ জন, সুস্থ হয়েছেন ২২ জন। বোয়ালখালী পৌরসভায় ১২৮ জন, সুস্থ হয়েছেন ৮১ জন। শাকপুরা ১৫ জন, সুস্থ হয়েছেন ৬ জন। সারোয়াতলী ২১ জন, সুস্থ হয়েছেন ১০ জন। পোপাদিয়া ৫ জন, সুস্থ ২ জন। চরণদ্বীপ ১৩ জন, সুস্থ ৯ জন। শ্রীপুর খরণদ্বীপ ১০ জন, সুস্থ ৮ জন। আমুচিয়া ৬ জন, সুস্থ ৩ জন। আহলা করলডেঙ্গা ৮ জন, সুস্থ ৪ জন। শহরে থাকে কিন্তু স্থায়ী ঠিকানা বোয়ালখালী এমন রয়েছেন ৭ জন, সুস্থ ৭ জনই।
করোনা ভাইরাসে আক্রান্ত ২৭৫ জনের মধ্যে সরকারী কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৪৬ জন। এর মধ্যে উপজেলা প্রশাসন কর্মকর্তা-কর্মচারী ২ জন, সুস্থ ২ জন। হাসপাতালের ডাক্তার ৫ জন, সুস্থ হয়েছেন ৪ জন। হাসপাতালের স্টাফ ১১ জন, সুস্থ হয়েছেন ১১ জন। বোয়ালখালী থানা পুলিশের ২৪ জন আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন ২৪ জনই।


