বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

গণতন্ত্রকে আবারও ধ্বংস করার চক্রান্ত চলছে : মোশাররফ হোসেন দীপ্তি

নিজস্ব প্রতিবেদক :

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের আয়োজনে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় ষোলশহর ২ নম্বর গেইটস্থ ঐতিহাসিক বিপ্লব উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, সংবিধান ফ্যাসিস্টদের জন্ম দিয়েছে, বিপ্লবের পর সেই সংবিধান গুরুত্ব হারিয়েছে। কারণ বিপ্লব তো সংবিধানের আওতায় হয়নি। এই বিপ্লব ব্যর্থ হলে বিপ্লবীদের ফাঁসির দড়িতে ঝুলতে হতো। যারা জীবন দিলেন, তাদের চিন্তা-চেতনা ও চাওয়া-পাওয়াকে ধারণ করে সংলাপের ভিত্তিতে একটি রাজনৈতিক সমঝোতা ও নির্বাচন করাই আজকের লক্ষ্য হওয়া উচিত।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের পরে নানা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য। বিপ্লব ও সংহতি দিবস আমাদের সেই পথে পরিচালিত করতে পারে, যা সত্যিকার অর্থে গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহায়ক হবে।

দীপ্তি বলেন, ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও নাগরিকরা ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদের চক্রান্ত ব্যর্থ করে দেন এবং দেশের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক শহীদ জিয়াউর রহমানকে গৃহবন্দী অবস্থা থেকে মুক্ত করে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন। এই দিনটি ছিল বাংলাদেশের অগ্রগতির ইতিহাসে এক টার্নিং পয়েন্ট।

আলোচনা সভায় চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ বলেন, আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, ন্যায়বিচার ও মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠা করতে হলে সংগঠিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি ইকবাল হোসেন, সাবেক সহসভাপতি ফজলুল হক সুমন, জসিমুল ইসলাম কিশোর, হায়দার আলী চৌধুরী, মোহাম্মদ আলী সাকি, সাবেক যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবির, রাশেদুল হাসান লেবু, এরশাদ হোসেন, সেলিম উদ্দিন রাসেল, রাজন খান, গুলজার হোসেন, সাবেক সহ সাধারণ সম্পাদক মজিবুর রহমান রাসেল, ওসমান গনি, শাহজালাল পলাশ, জমির উদ্দিন আহমেদ মানিক, তানভীর মল্লিক, নুর হোসেন উজ্জ্বল, মুহাম্মাদ সাগির, মোহাম্মদ আলাউদ্দিন, মহিউদ্দিন মুকুল, ইফতেখার শাহরিয়ার আজম, আসাদুজ্জামান রুবেল, জহিরুল ইসলাম জহির, হামিদুল হক চৌধুরী, আনোয়ার হোসেন আনু, হাফেজ কামাল উদ্দিন, মোহাম্মদ সাইদুল, মোহাম্মদ ইদ্রিস, শাবাব ইয়াজদানি, কলিম উল্লাহ, সাইদুল হক শিকদার, জাহেরী মাসুদ, সাখাওয়াত কবির সুমন, শওকত খান রাজু, মোর্শেদ কামাল।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত