বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ নভেম্বর (রবিবার) বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি বিশেষ দল টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহজনক একটি সিএনজি তল্লাশি করে প্রায় ৫০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয় এবং একজন মাদক পাচারকারীকে সিএনজিসহ আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা, সিএনজি ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, “মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত