বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

চট্টগ্রাম–৯ আসনে ডা. এ কে এম ফজলুল হকের সমর্থনে কেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, “ডা. এ কে এম ফজলুল হক সমাজসেবায় দীর্ঘদিন ধরে অনন্য ভূমিকা রেখে আসছেন। মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো, দরিদ্রদের সহায়তা এবং মানবিক মূল্যবোধ তাঁর কাজের মূল ভিত্তি। এলাকার উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করতে তাঁকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করাই সময়ের দাবি।”

গতকাল রবিবার রাত ৭টায় এক কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হকের সমর্থনে আয়োজিত কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, চট্টগ্রাম–৯ আসনের জনগণ উন্নয়ন ও সুশাসনের ধারাবাহিকতা চায়। সেই প্রত্যাশা পূরণে ডা. ফজলুল হক একজন যোগ্য, গ্রহণযোগ্য ও মানবিক প্রার্থী। তাঁর দীর্ঘদিনের সেবামূলক কর্মকাণ্ড চট্টগ্রামবাসীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাই এ আসনের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে তাঁকে বিজয়ী করতেই হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম–৯ আসনের নির্বাচন কমিটির পরিচালক ফয়সাল মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এবং নির্বাচন কমিটির সদস্য সচিব তৌহিদ আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ কে এম ফজলুল হক।

প্রধান আলোচক ডা. ফজলুল হক বলেন, “আমি চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকতে চাই। মানুষের দুঃখ–দুর্দশা লাঘব করা আমার জীবনের লক্ষ্য। এই এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষা, রাস্তা–ঘাট, পানি–নিষ্কাশনসহ জনকল্যাণমূলক কাজকে আরও বিস্তৃত করতে চাই।” তিনি আরও বলেন, “আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ দেন, তবে আধুনিক, শান্তিপূর্ণ, সেবাধর্মী ও উন্নত চট্টগ্রাম গঠনে সর্বশক্তি নিয়োগ করবো। দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে আমাকে সেবা করার সুযোগ দিন।”

সম্মেলনে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খায়রুল বাশার, চট্টগ্রাম মহানগর আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, কোতোয়ালি থানা আমীর আমির হোছাইন, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ এবং আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি আ ম ম মাসরুর হোসাইন।

অনুষ্ঠানে বিভিন্ন কেন্দ্র ও ওয়ার্ডের দায়িত্বশীল, প্রতিনিধি ও তৃণমূল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ডা. এ কে এম ফজলুল হকের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং আসন্ন নির্বাচনে তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত