বুধবার, ১ এপ্রিল ২০২৬
Single Top Banner

মিরসরাই উপজেলা জামায়াতের উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন

মিরসরাই প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী মিরসরাই উপজেলা শাখার উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় স্থানীয় মিঠাছড়া সাসা ক্লাবে অধ্যক্ষ মাওলানা রেজাউল হক নিজামী সম্মেলনে সভাপতিত্ব করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেমে দ্বীন মজলিসুল মোফাসসেরিন বাংলাদেশের সহ সভাপতি সাইয়েদ অধ্যক্ষ মাওলানা আবু নোমান।

প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন, আজ সময়ের দাবী আমাদের কে ঐক্যবদ্ধ হতে হবে। মিরসরাই এর ময়দান আলেম ওলামাদের পদচারণায় মুখরিত।আমরা আশা করতে পারি আগামীতে ওলামাদের ঐক্যের মাধ্যমে ইসলামের বিজয় নিশ্চিত হবে । সম্মেলনের সভাপতি অধ্যক্ষ মাওলানা রেজাউল হক সাহেব বলেন আলেম ওলামাদের ঐক্য ছাড়া ইসলামের বিজয় কখনও সম্ভব নয়।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম ১ (মিরসরাই) আসনে মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট সাইফুর রহমান।

তিনি বলেন দ্বীন প্রতিষ্ঠায় ওলামাদের ঐক্যের কোন বিকল্প নেই। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ওলামা মাশায়েখ এবং ধর্মপ্রাণ মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ইনশাআল্লাহ ইসলামের বিজয় সুনিশ্চিত। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সৎ লোকের শাসন কায়েম করতে হবে। তখন সমাজে ঘুষ দুর্নীতি, চাঁদাবজি, চুরি- ডাকাতি, চাঁদাবাজি বন্ধ হবে। ধর্মীয় সম্প্রীতি এবং শান্তি প্রতিষ্ঠা হবে। এ জন্য ভোটের আগে সবাইকে জোট করে বিজয় নিশ্চিত করতে হবে।

এতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তালিমুল কুরআন বিভাগের সভাপতি অধ্যাপক মাওঃ বোরহানউদ্দিন,আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ নুর নবী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ ইউসুফ বিন আবু বকর, অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী। বাংলাদেশ খেলাফত মজলিস মিরসরাই উপজেলার সেক্রেটারি মোঃ মফিজুল হক ছিদ্দিকী। মাওঃ আব্দুল রহমান। মোঃ নুরুল কবির। মোঃ নুরুল হুদা হামিদী। মোঃ মোকতার আহমদ। মাওঃ আব্দুল বাকী। মাওঃ মোঃ আবুল বশর। মাওঃ কেফায়েত উল্লাহ। মাওঃ এমদাদুল হক প্রমুখ।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত