বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
Single Top Banner

শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক :

দক্ষিণ এশিয়ার লৌহমানব, বিশিষ্ট পার্লামেন্টারিয়ান, বীর চট্টলার সিংহপুরুষ জননেতা আলহাজ্ব শহীদ সালাউদ্দীন কাদের চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল ইসলাম বাবুল,  যুগ্ম আহবায়ক ইউসুফ তালুকদার ও যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ কবর জিয়ারত করেন।

এতে আরও উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহাঙ্গীর এলাহী, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাসুদ আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক একরাম মিয়া, সাবেক সহ-ক্রীড়া সম্পাদক মো. আলী সুমন, রাঙ্গুনিয়া স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আশরাফুল হক হারুন, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মুছা খান মেম্বার, সিনিয়র যুগ্ম আহবায়ক এম এ ছবুর, যুগ্ম আহবায়ক জানে আলম শুক্কুর, আনোয়ার শাহ, মাওলানা আবু নাসের, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আজম আলী, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা সাইদুল ইসলাম, আবদুল খালেক, মো. জনি ও রাউজান ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইঞ্জিনিয়ার জসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মোনাজাতে সালাউদ্দীন কাদের চৌধুরীর রুহের মাগফিরাত, দেশের শান্তি, কল্যাণ ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।

নেতারা বলেন, সালাউদ্দীন কাদের চৌধুরী ছিলেন চট্টলার রাজনীতিতে এক অনন্য ব্যক্তিত্ব, সাহস, আদর্শ ও আপসহীন চরিত্র নতুন প্রজন্মের রাজনীতিকদের পথ দেখিয়ে যাবে। তাঁরা তাঁর স্মৃতিকে সম্মান জানিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নিজেদের আরও সক্রিয় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত