বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬
Single Top Banner

বাইশারীতে বিশেষ অভিযানে গ্রেফতার ২

আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি : 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে নন-এফআইআর ভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানায় দায়ের হওয়া নন-এফআইআর নং–২৩/২৫, ধারা—৫০৬ (১ম অংশ) পেনাল কোডের মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন আসামিরা। শুক্রবার রাতে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুরুল হক এর নির্দেশে এসআই নিরস্ত্র অঞ্জন ও এসআই সতেজ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ মধ্যম বাইশারী এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করেন। পরে তাদের থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বাইশারী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডস্থ মধ্যম বাইশারী এলাকার মৃত হানিফ এর ছেলে জালাল আহম্মদ (৬০) ও মো. ছবির এর ছেলে মো. নুরুল আমিন (২৫)।

এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন,
“নন-এফআইআর ভুক্ত আসামিদের বিষয়ে আমরা আগে থেকেই সুনির্দিষ্ট তথ্য পেয়েছিলাম। সেই তথ্যের ভিত্তিতে রাতের অভিযান পরিচালনা করা হয়। অভিযান সফল হওয়ায় দুই আসামিকে গ্রেফতার করে থানায় সোপর্দ করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “আইনের বাইরে কেউ নয়। অপরাধী যেই হোক, তথ্য পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত