শুকলাল দাশ:
বাবার মুখ আহা থমথমে ভারি
সুখের ছোঁয়া কখোন দিয়েছে আড়ি
মার চোখে মুখে বেদনার কালো ছায়া
আশেপাশে ঘোরে ঘৃণ্য করোনা কায়া।
কোথায় ইশকুল লেখা পড়া ঝিম মারা
নেই হইচই চুপচাপ চেনা পাড়া
সবাই মিলে হুল্লোড়ে মেতে থাকা
আজানা ভয়ে সব্বার বুক ফাঁকা।
গাছ পাতা থির বাতাস ছোটে না আজ
পায়ে পায়ে নামে ভয় ধরা এক সাঁঝ
পেপারে লেখে-টিভিতে বলে করোনা ভয় কথা-
মুখে কথা নেই-সব্বাই চুপ বিষণ্ন নীরবতা।
কখন ছুটবো ব্যাগ কাঁধে ইশকুলে
বাবা-মা হাসবে দু:খ-ভাবনা ভুলে
করোনা পালাবে সব কিছু ছেড়ে ছুঁড়ে
এদেশ দাঁড়াবে ঠিক আবার দেখো ঘুরে।
এ বাসা সে বাসা কারো হয়না যাওয়া
গল্প গুজব নিমিষেই দেখি হাওয়া
চোখে মুখে সবার আজানা ভয়
শঙ্কিত চলা-কি জানি কি না হয়!


