এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে আজ সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব গোলাম আকবর খোন্দকার।
মনোনয়ন দাখিলকালে তাঁর সঙ্গে ছিলেন রাউজান উপজেলা ও পৌরসভা বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম, রাউজান পৌরসভা বিএনপির সভাপতি আবু আহমেদ, সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ এ সময় বলেন, রাউজানের উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করবেন তারা।


