কক্সবাজারের ঈদগাঁওয়ে আন্ত:উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫-২৬ এর ফাইনাল ম্যাচ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপি সভাপতি আবুল কালাম(সাবেক চেয়ারম্যান) বলেছেন,বর্তমান সময়ে মাদকের ভয়াবহ থাবা থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে শিক্ষার পাশাপাশি ক্রীড়া সংস্কৃতি চর্চার বিকল্প নেই। তারই অংশ হিসাবে যে সংগঠন আজকে এ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছেন তাদের সাধুবাদের পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেন।
শুক্রবার বিকালে ঈদগাঁও উপজেলা ক্রিকেটার্স ফোরামের উদ্যোগে ঈদগাহ হাইস্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদ সেলিম মাহমুদ,সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর, জালালাবাদ বিএনপি সভাপতি নুরুল আলম,ইসলামপুর বিএনপির সাবেক সভাপতি হারুনুর রশিদ দাদা,বিএনপি নেতা ও ক্রীড়া ব্যাক্তিত্ব মামুন সিরাজুল মজিদ, উপজেলা যুবদল আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব বেলাল উদ্দিন, উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক ও ঈদগাঁও ইউনিয়ন যুবদল সভাপতি মো: আবু হেনা, ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ আজমগীর,সদস্য শহিদুল ইসলাম শহিদ, এডভোকেট আনোয়ার পারভেজ রুবেল, এডভোকেট মোবারক সাঈদ ও ঈদগাঁও যুব মানবিক ফাউন্ডেশন সভাপতি মনির আহমদ প্রমুখ।
টেকনাফের হ্নীলা ও মহেশখালী ক্রিকেট দলের মধ্যকার ফাইনাল খেলায় টেকনাফের হ্নীলা দল চ্যাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথি ও অন্য অতিথিরা দুই দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি ও অন্য পুরস্কার গুলো তুলে দেন।
ঈদগাঁও উপজেলা ক্রিকেটার্স ফোরাম সভাপতি জসিম উদ্দিন মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মুফিজুর রহমানের পরিচালনায় জাঁকজমকপূর্ণ পরিবেশে হাজারো ক্রীড়া মোদির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ সম্পন্ন হয়।


