শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
Single Top Banner

নাশকতার আশঙ্কা: গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক :

নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সমর্থকদের সম্ভাব্য নাশকতা পরিকল্পনার তথ্য পাওয়ায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার এবং সকল জেলা পুলিশ সুপারসহ পুলিশের বিভিন্ন ইউনিটকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গ্রেফতার হওয়া উগ্রবাদী সংগঠনের সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের তথ্য পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রের মতে, এই চক্রটি সমন্বিতভাবে নাশকতার পরিকল্পনা করতে পারে।
সম্ভাব্য টার্গেট হিসেবে উল্লেখ করা হয়েছে জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও সদস্য, ধর্মীয় উপাসনালয়, বিনোদনকেন্দ্র এবং শাহবাগ-সহ গুরুত্বপূর্ণ এলাকা।

গোয়েন্দা তথ্যে আরও ইঙ্গিত পাওয়া গেছে, বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র কিংবা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হামলার চেষ্টা হতে পারে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আইনশৃঙ্খলা বাহিনীর মতে, সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের সার্বিক নিরাপত্তার জন্য উচ্চ ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার, নজরদারি বৃদ্ধি এবং সন্দেহভাজনদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্ভাব্য যেকোনো নাশকতা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত