রাশিয়া ও কিছু ‘বন্ধুত্বপূর্ণ’ দেশের জন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ট্রানজিট ফি থেকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরান। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আরআইএ নভোস্তি এ তথ্য জানিয়েছে।
মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, “আমরা কিছু দেশের জন্য ছাড় দিয়েছি। ভবিষ্যতে কী হবে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।”
তিনি আরও জানান, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে এই ছাড়ের সুবিধা—বিশেষ করে রাশিয়ার জন্য—কার্যকরভাবে ব্যবহারের চেষ্টা করছে।
এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে তেহরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর শুল্ক আরোপের পরিকল্পনাও ঘোষণা করেছে। ফলে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সূত্র: আল জাজিরা


