চট্টগ্রামে সর্বমোট ৯০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে এবং এ রোগে এখন পর্যন্ত ১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগরে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল ৭৯৩ জন, যার মধ্যে ৫৫৬ জন ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ২৩৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছে। মহানগরে এখন পর্যন্ত ৬২ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হয়েছে।
অন্যদিকে, জেলার ১৫টি উপজেলায় সন্দেহভাজন রোগীর সংখ্যা ৩৬ জন। এর মধ্যে ৩৩ জন সুস্থ হয়েছেন এবং বর্তমানে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। উপজেলাগুলোতে ২৮ জনের হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে উপজেলায় ১ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যে আরও জানা গেছে, চট্টগ্রাম জেলায় হামের উপসর্গ নিয়ে ভর্তি রোগীর সংখ্যা ৮২৯ জন। এর মধ্যে ৫৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ২৪০ জন চিকিৎসাধীন রয়েছে।
জেলা সিভিল সার্জন ডা জাহাঙ্গীর আলম জানান, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা হয়েছে এবং জনসচেতনতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।


