বুধবার, ১৩ মে ২০২৬
Single Top Banner

চট্টগ্রামে ২ লাখ ৭৯ হাজার ৫২০ শিশুকে হাম ও রুবেলার টিকা দেওয়া হয়েছে :মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্য ইতোমধ্যে প্রায় ৯৪ শতাংশ অর্জিত হয়েছে। এখন পর্যন্ত ২ লাখ ৭৯ হাজার ৫২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে।

মেয়র আজ মঙ্গলবার (১২ মে) দুপুরে নগরীর টাইগারপাস সিটি করপোরেশন কার্যালয়ের সম্মেলন কক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

মেয়র বলেন,আগামী ১০ দিনের মধ্যে বাকী শিশুদের টিকার আওতায় আনা হবে।৩ লাখ ২৮৫ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এখন পর্যন্ত ২ লাখ ৭৯ হাজার ৫২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৯৩ দশমিক ৮ শতাংশ। ক্যাম্পেইনের বাকি দিনগুলোর মধ্যে টিকার টার্গেট পূর্ণ হবে বলে আশা করছি। পাশাপাশি একটি শিশুও যেন টিকা থেকে বঞ্চিত না হয়। টার্গেট পূরণ হলেও টিকার বাইরে কোনো শিশু থাকলে তাকে টিকা দিতে হবে। এ ছাড়া চাকরিজীবী অভিভাবকদের সুবিধার্থে সান্ধ্যকালীন টিকাদান কার্যক্রমও চালু রাখতে হবে। বাদ পড়া শিশুদের খুঁজে বের করতে বাড়ি বাড়ি গিয়ে তালিকা প্রস্তুত ও মাইকিং করতে হবে।

সভায় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল আমিন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা ডাখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা প্রমুখ বক্তব্য রাখেন।

Single Sidebar Banner
  • সর্বশেষ
  • পঠিত