চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চাঁদা না দেওয়া এবং তৌহিদ বাহিনীর কথা মতো কাজ না করায় সন্ত্রাসী তৌহিদ বাহিনীর গুলিতে আহত হয়েছেন এক টমটম চালক।
সোমবার (১৮ মে) রাত ৮টার সময় উপজেলার বড়হাতিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত টমটম চালক মোহাম্মদ আকিব একই ইউনিয়নের চাকফিরানি নতুন পাড়ার বাসিন্দা মোহাম্মদ মানিক মিয়ার সন্তান।
মোহাম্মদ আকিবের স্বজন জানান, আকিবকে তৌহিদ বাহিনীর সদস্যরা গাড়ি নিয়ে ভাড়ায় যেতে বললে সে নাকচ করে দেন। পরে তারা কৌশলে অন্য মানুষ দিয়ে একই জায়গায় ভাড়ায় নিয়ে গিয়ে গুলি করে আহত করে।
আহত আকিবের স্ত্রীর দাবি, তৌহিদ বাহিনী তাদের কাছ থেকে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে কিন্তু পুরো টাকা দিতে না পারায় কৌশলে ভাড়ায় নিয়ে গিয়ে গুলি করে।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ড: আব্দুললাহ আল নোমান জানান, আহত অবস্থায় তাকে এখানে নিয়ে আসা হয়েছে। আমরা আপাতত প্রাথমিক চিকিৎসা দিয়েছি। কারণ উনার গায়ে যে লোহার প্লেট গুলো আছে সেগুলো এখানে বের করার সুযোগ নেই তাই আমরা উনাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়েছি।


