বিশেষ প্রতিনিধি: চকরিয়া উপজেলার পহরচাদা গ্রাম থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশান ব্যাটেলিয়ান (র্যাব-৭)।
গ্রেপ্তারররা হলেন – পেকুয়ার শিলখালী গ্রামের আব্দুল বারিকের ছেলে মো.কামাল হোসাইন (৫৬) একই এলাকার মৃত ইসমত উল্লাহর ছেলে কবির আহাম্মদ (৫৪)।
র্যাব-৭’র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদে জানতে পারি চকরিয়ার পহরচাদা গ্রামের লাল মিয়ার দোকানের সামনে মৌলভী ওমরের জমির পাশে কাঁচা রাস্তার উপর স্থানীয় লোকজন ৬/৭ জন ডাকাতকে ঘেরাও করে রেখেছে। খবরের ভিত্তিতে দিবাগত ১টা ২০ মিনিটের দিকে অভিযান চালায় র্যাব। অভিযানে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এসময় চার পাঁচজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ২ টি এসবিবিএল ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা ব্যাপক জিজ্ঞাসাবাদে জানায়, তারা স্থানীয় সন্ত্রাসী, চাঁদাবাজ, বনদস্যু ও ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা দীর্ঘদিন যাবত তাদের অপরাপর পলাতক সহযোগী ডাকাতদের সহায়তায় ডাকাতিসহ সংরক্ষিত বনাঞ্চলের বৃক্ষনিধন করে আসছে।


